ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২৩-০৭-০৭
  • ৫৯৫৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মা হারালেন ভারতের বাংলা ও হিন্দি সিনেমার খ্যাতিমান অভিনেতা মিঠুন চক্রবর্তী। শুক্রবার (৭ জুলাই) শেষ নিশ্বাস ত্যাগ করেন মিঠুন চক্রবর্তীর মা। খবরটি নিশ্চিত করেন মিঠুনের ছোট ছেলে নমশি চক্রবর্তী। করোনা মহামারির সময় বাবাকে হারান মিঠুন চক্রবর্তী। এবার মমতাময়ী মা শান্তিরানি চক্রবর্তীকে হারালেন।
অভিনেতার মায়ের মৃত্যুর খবরটি ছড়িয়ে পড়লে নানা রকম বিভ্রান্তি তৈরি হয়। খবরের সত্যতা নিশ্চিত করে ভারতীয় গণমাধ্যমে নমশি বলেন, ‘হ্যাঁ, খবরটা সত্য। ঠাকুমা আর আমাদের মাঝে নেই।
অভিনেতার মায়ের মৃত্যুর খবরে শোকপ্রকাশ করেছেন শোবিজের সব তারকাসহ তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। তিনি টুইট করে লেখেন, মাতৃবিয়োগের জন্য মিঠুন চক্রবর্তীকে জানাই আন্তরিক সমবেদনা। আশা করি, মিঠুন দা ও তার পরিবার এই গভীর শোক সামলে উঠবেন।
যদিও কুণাল-মিঠুনের রাজনৈতিক অবস্থান একেবারেই ভিন্ন। অতীতে বিভিন্ন সময় একে অপরকে কড়া সমালোচনা করতে ছাড়েননি তারা। তবুও তার এই দুঃসময়ে সমবেদনা জানাতে ভোলেননি কুণাল।
বর্তমানে মিঠুন চক্রবর্তীকে দেখা যাচ্ছে ‘ডান্স বাংলা ডান্স’-এ। দীর্ঘদিন পর ফের এই রিয়েলিটি শোয়ের মাধ্যমে বাংলা টেলিভিশনে ফিরছেন এই অভিনেতা। সূত্র: আনন্দবাজার

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat