ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৩-০৭-০৫
  • ৩১৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
টাঙ্গাইলের ধনবাড়ীতে আজ বাস ও সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন। বুধবার সকালে টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের ধনবাড়ী উপজেলার ছাত্তারকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 
নিহতরা হলেন- অটোরিক্সা চালক জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার দোয়াইল গ্রামের মজিবর মিয়ার ছেলে ওয়াজেদ মিয়া (৪২) ও যাত্রী একই উপজেলার পরগ্রাম এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে হালিম (৩২)।
ধনবাড়ী থানার ওসি (তদন্ত) ইদ্রিস আলী জানান, সিএনজি চালিত অটোরিক্সাটি ৫জন যাত্রী নিয়ে মধুপুর উপজেলার দিকে যাচ্ছিলো। পথিমধ্যে অটোরিক্সাটি টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের ছাত্তারকান্দি এলাকায় পৌছায়। এ সময় ঢাকাগামী জামালপুর ট্রাভেলস নামে যাত্রীবাহি বাসের সাথে সংঘর্ষ হয়। এতে বাসের ধাক্কায় অটোরিক্সাটি খাদে পড়ে যায়। এ ঘটনায় সিএনজি চালকসহ ৬ জন আহত হয়। আহতদের উদ্ধার করে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানে দুইজন মারা যায়। উন্নত চিকিৎসার জন্য আহতদের মধ্যে ৩ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে ধনবাড়ী থানার ওসি (তদন্ত) ইদ্রিস আলী আরও বলেন, নিহতদের মরদেহ আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বাসের চালক পলাতক রয়েছে। বাস ও অটোরিক্সাটি জব্দ করা হয়েছে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat