ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৩-০৭-০২
  • ৭৮৫৯৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ এমপি বলেছেন, বিএনপি ও জামায়াতের সৃষ্টি একই জায়গা থেকে। বিএনপির সাথে জামায়াতের কোন সম্পর্ক নেই- এটা হাস্যকর ছাড়া কিছুই নয়।
তিনি বলেন, ‘জনগণের ভয়ে বিএনপি এখন বলছে- জামায়াতের সাথে কোন সম্পর্ক নেই। জামায়াত সৃষ্টি হয়েছে পাকিস্তান আমলে আবুল আলা মওদুদীর নেতৃত্বে আর বিএনপি সৃষ্টি হয়েছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা-আইএস’র মাধ্যমে জিয়াউর রহমানের নেতৃত্বে। এই দুইটি দল কখনও আলাদা হতে পারে না।’আজ জেলার পিটিআই রোডে মাহাবুব-উল আলম হানিফ তার বাসভবনে মেডিকেল কলেজের শিক্ষার্থীদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন।বিএনপির শান্তিপূর্ণ আন্দোলনের বিষয়ে মির্জা ফখরুল ইসলামকে উদ্দেশ্যে করে মাহবুব-উল আলম হানিফ বলেন, বিএনপি ইতিপূর্বে আন্দোলনের নামে রাষ্ট্রের সম্পদ ধ্বংস করেছে, সাধারণ মানুষকে পুড়িয়ে হত্যা করেছে। অতীতে ধ্বংসাত্মক আন্দোলন করে তারা সরকারকে ঘায়েল করতে পারেনি আর কখনও পারবেও না। আগামীতেও বিএনপির আন্দোলন সফল হবে না।তিনি বলেন, বাংলাদেশে জঙ্গীবাদের উত্থান হয়েছিল বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকাকালে। তাদের ক্ষমতায় থাকা অবস্থায় ৬৪ জেলায় একযোগে বোমা বিষ্ফোরণ হয়েছিল। বর্তমান সরকার জঙ্গীদের শিকড় উপড়ে ফেলেছে।এ সময় আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতার্মীরা উপস্থিত ছিলেন।  

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat