ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৩-০৬-৩০
  • ৩২৪৫৩৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে নেতৃত্ব ও অবদানের জন্য যুক্তরাজ্যের মর্যাদাবান পুরস্কার পেয়েছেন। বৃহস্পতিবার চ্যাথাম হাউস থিঙ্ক-ট্যাঙ্ক এ কথা জানায়।
লন্ডন-ভিত্তিক গবেষণা সংস্থাটি জেলেনস্কির অভিনেতা-নতুন রাজনীতিবিদ থেকে তার যুদ্ধকালীন নেতায় রূপান্তরকে ‘অসাধারণ থেকে কিছু কম নয়’ বলে প্রশংসা করে ‘২০২৩ চ্যাথাম হাউস’ পুরস্কার প্রদান করেছে। থিঙ্ক-ট্যাঙ্ক এক বিবৃতিতে বলেছে ,‘সাবেক অভিনেতা তার জাতিকে ঐক্যবদ্ধ করেছেন।’
খবর এএফপি’র।
এতে আরো বলা হয়, ‘তিনি  সোশ্যাল মিডিয়ার ব্যবহার ও বিশ্ব নেতাদের সাথে সরাসরি যোগাযোগের মাধ্যমে আধুনিক কূটনীতি ও নেতৃত্বের একটি নতুন রূপরেখাও তৈরি করেছেন। জাতিসংঘ এবং তার বাইরে ইউক্রেনের সমর্থনে একটি বিশাল জোট গঠন করেছেন।’
চ্যাথাম হাউসের পরিচালক ব্রনওয়েন ম্যাডক্স বলেন, ‘ইউক্রেনের জনগণ এই আগ্রসনকে কেন্দ্র করে নিষ্ঠুর নৃশংস হামলার সম্মুখীন হয়েছেন।’ তিনি বলেন, প্রেসিডেন্ট জেলেনস্কি তার জাতিকে প্রতিরোধ ও পাল্টা হামলা চালানোয় ঐক্যবদ্ধ করেছেন এবং আন্তর্জাতিক কূটনীতির দক্ষতার স্বাক্ষর রেখেছেন।’
জেলেনস্কি বৃহস্পতিবার থিঙ্ক-ট্যাঙ্কের বার্ষিক সম্মেলনে একটি সংক্ষিপ্ত লাইভ ভার্চুয়াল বক্তৃতা করবেন এবং তার পক্ষে একজন বিশেষ প্রতিনিধি তার পুরস্কার গ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।
তার পূর্বসূরিদের একজন ভিক্টর ইউশেঙ্কো প্রেসিডেন্ট নির্বাচনে ভোট কারচুপির প্রতিবাদে দেশের ‘কমলা বিপ্লবে’  তার ভূমিকার স্বীকৃতিস্বরূপ ২০০৫ সালে চ্যাথাম হাউস পুরস্কার পেয়েছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat