ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২৩-০৬-২৮
  • ৪৮৬৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইতালিয়ান ফুটবল  ক্লাব সাম্পদোরিয়ার কোচ হলেন দেশটির সাবেক ফুটবলার আন্দ্রে পিরলো। দুই বছরের চুক্তিতে দলের দায়িত্ব নিলেন ২০০৬ বিশ^কাপ জয়ী ইতালি দলের সদস্য পিরলো।
গত মৌসুমটা মোটেও ভালো কাটেনি সাম্পদোরিয়ার। লিগে ৩৮ ম্যাচের মধ্যে ৩টিতে জয়, ২৫টিতে হার ও ১০টিতে ড্র করেছে দলটি। লিগ টেবিলের তলানীতে থাকায়  সিরি বি’তে নেমে গেছে দলটি।
সাম্পদোরিয়ার বাজে পারফরমেন্সের কারণে কোচের দায়িত্ব হারান দেইয়ান  স্তানকোভিচ। তার জায়গায় দলের দায়িত্ব পেলেন পিরলো।
গেল বছর তুরস্কের ক্লাব ফাতিহ কারাগুমরুকের কোচ ছিলেন পিরলো। তুরস্কের সুপার লিগে কারাগুমরুকে সপ্তম হয়। এতে মৌসুম শেষ হবার আগেই দায়িত্ব থেকে পিরলোকে সরিয়ে দেয়া হয়। এবার নিজ দেশের ক্লাবের সাফল্যে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে পিরলোকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat