ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২৩-০৬-২১
  • ৬৬২৬৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নির্মাতা আলী আব্বাস জাফরের হাত ধরে ‘মেরে ব্রাদার কি দুলহান’, ‘টাইগার জিন্দা হ্যায়’, ‘ভারত’সহ বেশ কয়েকটি বক্স অফিস মাত করা সিনেমা উপহার দিয়েছিলেন অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। তবে ২০১৮ সালের পর আর এক হননি তারা।
অনেকেই মনে করেন, তাদের দু’জনের বন্ধুত্বে দূরত্ব তৈরি হয়েছে। যে কারণে আর হয়তো কখনও জাফরের সিনেমায় দেখা যাবে না এই অভিনেত্রীকে।
তাদের এমন জল্পনা-কল্পনা এবার মিথ্যে করে দিলেন নির্মাতা আলী আব্বাস। শিগগিরই তার নাম চূড়ান্ত না হওয়া বিগ বাজেটের একটি সিনেমার শুটিংয়ে অংশ নেবেন ক্যাটরিনা। সিনেমাটিতে তাকে সুপার সোলজারের ভূমিকায় দেখা যাবে।
জানা গেছে, করোনা শুরুর আগেই নাকি সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন ক্যাটরিনা। এমনকি সিনেমাটি শুটিংফ্লোরে গড়ানোর প্রস্তুতিও নিচ্ছিলেন নির্মাতা। কিন্তু করোনার পাশাপাশি ক্যাটের হাতে ‘টাইগার থ্রি’সহ একাধিক সিনেমার কাজ থাকায় সেটা আর সম্ভব হয়নি।
এ প্রসঙ্গে কাটরিনা বলেন, ‘আমরা খুবই ভালো বন্ধু ছিলাম এবং এখনও আছি। আমাদের মাঝে কখনও দূরত্ব তৈরি হয়নি। তাছাড়া কাজের ক্ষেত্রেও আমরা বরাবরই পেশাদাত্বিকে প্রধান্য দিয়ে থাকি। সেই জায়গা থেকে অনেক আগেই নতুন সিনেমায় কাজ করার কথা ছিল। কিন্তু আমার নানা ব্যস্ততার কারণেই সেটা সম্ভব হয়নি। তবে এবার আর দেরি নয়। শিগগিরই আমরা চমক লাগা ঘোষণা দিয়ে কাজ শুরু করতে যাচ্ছি।’
উল্লেখ্য, শিগগিরই সালমানের সঙ্গে ‘টাইগার থ্রি’ সিনেমা নিয়ে প্রেক্ষাগৃহে আসবেন ক্যাটরিনা। এছাড়াও ‘মেরি ক্রিসমাস’, ‘জি লে জারা’সহ বেশ কয়েকটি আলোচিত সিনেমা হাতে রয়েছে তার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat