ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৩-০৬-২০
  • ২৬২৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চীনা কোম্পানি মেসার্স ইউয়ানশুন এন্টারপ্রাইজ কোম্পানি লিমিটেড মংলা এক্সপোর্ট প্রসেসিং জোনে (মংলা ইপিজেড) একটি প্যাকেজিং শিল্প স্থাপন করতে যাচ্ছে। তারা ৯.৪৯ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে এবং সেখানে ৪৯০ জন বাংলাদেশী কর্মসংস্থানের সুযোগ পাবেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
১০০ শতাংশ বিদেশী মালিকানাধীন এই কোম্পানিটি কাগজের বাক্স, গহনার বাক্স, গহনার ব্যাগ, ঘড়ির বাক্স, কার্টুন সহ উপহার বাক্সের মতো প্যাকেজিংয়ের জন্য বার্ষিক ১০ মিলিয়ন পিস বিভিন্ন ধরণের বাক্স তৈরি করবে। এই বিষয়ে বেপজা এবং মেসার্স ইউয়ানশুন এন্টারপ্রাইজ সম্প্রতি শহরের বেপজা কমপ্লেক্সে একটি চুক্তি স্বাক্ষর করেছে।
বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) আলী রেজা মজিদ এবং ইউয়ানশুন এন্টারপ্রাইজ কোং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক লিন ইউয়ান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান, এনডিসি, পিএসসি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদস্য (প্রকৌশল) মোহাম্মদ ফারুক আলম, সদস্য (অর্থ) নাফিসা বানু, নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মোঃ তানভীর হোসেন, নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মোঃ খোরশিদ আলম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat