ব্রেকিং নিউজ :
রাম রূপে রণবীরের বাজিমাত সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ
  • প্রকাশিত : ২০২৩-০৬-২০
  • ৪৩৯১০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নিজের ম্যানেজারের কাছেই প্রতারিত হলেন পুষ্পা খ্যাত নায়িকা রাশ্মিকা মান্দানা। সামনেই মুক্তি পাবে রাশ্মিকার বহু প্রতীক্ষিত ছবি ‘পুষ্পা ২’। তাই ব্যস্ত অভিনেত্রী। এর মাঝেই বিপত্তি। প্রায় ৮০ লাখ টাকা খোয়া গেল অভিনেত্রীর।
জানা গেছে, অভিনেত্রীর এই বিপুল অঙ্কের টাকা চুরির পেছনে রয়েছে তারই দীর্ঘদিনের ম্যানেজারের হাত। এ ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে ম্যানেজারকে চাকরি থেকে বরখাস্ত করলেও কোনোরকম শাস্তি দেননি।পুলিশকেও জানাননি কিছু।
রাশ্মিকা বলেন, এ নিয়ে থানা পুলিশ করলেই আমাকে নানানভাবে ফ্রেম করা হবে। আমার সামনে ছবি রিলিজ তাই কোনো ধরনের অন্য বিতর্কে জড়াতে চাইছি না এখন।
পুষ্পা’র সাফল্যের পর রাশ্মিকার ব্যস্ততা এখন তুঙ্গে। কাজের চাপে যেন দম ফেলবার সময় নেই। দক্ষিণী নায়িকা হলেও বর্তমান সময়ে মুম্বাইতে একাধিক বলিউড প্রোডাকশনেই বেশি ব্যস্ত রয়েছেন। ইতোমধ্যে বলিউডের একটি এজিন্সির সঙ্গেও যুক্ত হয়েছেন। যার মাধ্যমে টিভি শো, স্টেজ শো থেকে শুরু করে সবকিছুই মেনটেইন করছেন রাশ্মিকা। বলিউডে তার অভিষেক হয়েছে ‘গুডবাই’ ছবির হাত ধরে। প্রথম ছবিতেই অমিতাভ বচ্চনের সঙ্গে এক ফ্রেমে দেখা গিয়েছে রাশ্মিকা মন্দনাকে। বক্স অফিসে তেমনভাবে সাফল্য না পেলেও প্রশংসিত হয়েছে রাশ্মিকার কাজ।
‘গুডবাই’এর পরে মুক্তি পেয়েছে রশ্মিকার আরও একটি বলিউড ছবি, ‘মিশন মজনু’। ওই ছবিতে সিদ্ধার্থ মলহোত্রর বিপরীতে দেখা গিয়েছে তাকে। এর পর রণবীর কাপুরের সঙ্গে ‘অ্যানিমাল’ ছবিতে দেখা যেতে চলেছে রশ্মিকাকে। বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা শাহিদ কাপুরের সঙ্গেও জুটি বাঁধতে চলেছেন এই দক্ষিণী অভিনেত্রী।
নিজের ক্যারিয়ারে বলিউড বনাম দক্ষিনী ইন্ডাস্ট্রি প্রসঙ্গে রাশ্মিকা বলেন, আমার কাছে বেসিক কোনো পার্থক্য নেই। তবে মুম্বাই অনেক যান্ত্রিক। প্রথম প্রথম খাপ খাওয়াতে অসুবিধা হয়। পরে ঠিক হয়ে যায়। এই যেমন আমার নিজের ম্যানেজারের কাছেই এতো বড় ধোঁকা খেতে হলো। এখানে সবাই ঠকতে ঠকতেই শেখে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat