ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২৩-০৬-০৯
  • ২৫৬৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
২০১৮ সালে মুক্তির দর্শকমহলে দারুণ প্রশংসিত হয় ওয়েব ফিল্ম ‘লাস্ট স্টোরিজ’। অনুরাগ কাশ্যপ, জোয়া আখতার, দিবাকর বন্দ্যোপাধ্যায় ও করণ জোহর পরিচালিত ৪টি শর্টফিল্মের সিরিজ নিয়ে এগিয়ে যায় ‘লাস্ট স্টোরিজ’। সিরিজটি মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই চর্চার কেন্দ্রবিন্দুতে পৌঁছে যায়। এমনকি সিরিজটিতে অভিনয় করে অভিনেত্রী কিয়ারা আদভানিও বেশ জনপ্রিয়তা অর্জন করেন। 
এরপর থেকেই দর্শকরা অপেক্ষায় ছিলেন সিরিজটি দ্বিতীয় সিজনের। এবার সেই অপেক্ষার প্রহরও শেষ হচ্ছে। চলতি মাসেই নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে সিরিজটি। বর্তমানে জোর প্রচারণাও চালাচ্ছেন সংশ্লিষ্টরা।
সম্প্রতি প্রকাশ করা হয়েছে বহুল প্রতীক্ষিত ‘লাস্ট স্টোরিজ টু’র টিজার। যা নেটদুনিয়ায় সাড়া ফেলার পাশাপাশি কৌতুহল বাড়িয়ে দিয়েছে দর্শকদের।
এমনকি ৫৬ সেকেন্ডের টিজারে অঙ্গদ বেদী, কাজল, মৃণাল ঠাকুর, নীনা গুপ্তা, তামান্নাহ ভাটিয়া, তিলোতমা শোম, বিজয় ভার্মাদের উপস্থিতি মুগ্ধ করেছে ভক্তদের। তবে লাস্ট স্টোরিজের এই সিক্যুয়েলে অভিনেতা-অভিনেত্রীর পাশাপাশি নির্মাতার বদলও হয়েছে।
এবারের পর্বটি পরিচালনা করেছেন অমিত রবিন্দ্রনাথ শর্মা, কঙ্কনা সেন শর্মা, আর বাল্কি ও সুজয় ঘোষ।এদিকে সিরিজটি নিয়ে দারুণ উচ্ছ্বসিত অভিনেত্রী তামান্না ভাটিয়া। এরইমধ্যে নিজের ইনস্টাগ্রামে নতুন কিছু ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘দারুণ কিছু হতে যাচ্ছে! আবার লালসার প্রেমে পড়ুন। কারণ লাস্ট স্টোরিজ টু ফিরছে। শুধুমাত্র নেটফ্লিক্সে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat