ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২৩-০৬-০৪
  • ৪৬৮৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেছেন, আজকের শিশুদের হাতেই রয়েছে ২০৪১ এর উন্নত বাংলাদেশের চাবিকাঠি। তাই শিশুদের মেধা ও মননের বিকাশের প্রতি সর্বোচ্চ গুরুত্বারোপ করতে হবে।
তিনি বলেন, পাশপাশি তাদের খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকান্ডের প্রতিও আকৃষ্ট করতে হবে। যাতে এর মধ্যদিয়ে শিশুর মনে দেশপ্রেম, কর্তব্যপরায়নতা ও উদারনৈতিক মানসিকতার উন্মেষ ও বিকাশ ঘটাবে।
আজ ঢাকা পিটিআই মিলনায়তনে প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ বিতরণ উপলক্ষে জাতীয় পর্যায়ের শিক্ষার্থী কেন্দ্রিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। 
তিনি বলেন, মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে প্রাথমিক ও  গণশিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন করা হচ্ছে। এরমধ্যে উল্লেখযোগ্য রয়েছে,উপবৃত্তি কার্যক্রম নতুনভাবে চালুকরণ, স্কুল ফিডিং কার্যক্রম দ্রুত চালুকরণের মধ্যদিয়ে ঝড়ে পড়া রোধ যা প্রাথমিক বিদ্যালয়ে আসতে প্রান্তিক পর্যায়ের শিশুরা উৎসাহী হবে। এ ছাড়া রাজধানীসহ দেশের প্রতিটি স্কুলকে নান্দনিক ভাবে সাজানো  হচ্ছে। কারণ ভবিষ্যতের পাঠশালা হবে শিশুর দিনযাপনের প্রিয়প্রাঙ্গণ।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat