ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৩-০৫-২০
  • ৩৮১০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
লিগ পর্ব থেকেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ষোড়শ আসর শেষ করলো পাঞ্জাব কিংস। গতরাতে আইপিএলের লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে রাজস্থান রয়্যালসের কাছে ৪ উইকেটে হেরেছে পাঞ্জাব।
১৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের অষ্টমস্থানে থাকায়, প্লে-অফে খেলার সুযোগ শেষ হয়ে গেছে পাঞ্জাবের। ১৪ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চমস্থানে থেকে প্লে-অফ খেলার আশা জিইয়ে রাখলো রাজস্থান।  
ধর্মশালায় টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৫০ রানে ৪ উইকেট হারায় পাঞ্জাব। পঞ্চম উইকেটে জিতেশ শর্মাকে নিয়ে ৪৪ বলে ৬৪ ও ষষ্ঠ উইকেটে শাহরুখ খানের সাথে ৩৭ বলে অবিচ্ছিন্ন ৭৩ রান তুলেন ইংল্যান্ডের স্যাম কারান। শুরুর ধাক্কা সামলে ২০ ওভারে ৫ উইকেটে ১৮৭ রানের বড় সংগ্রহ পায় পাঞ্জাব।
কারান ৩১ বলে অপরাজিত ৪৯, জিতেশ ২৮ বলে ৪৪ ও শাহরুখ ২৩ বলে অপরাজিত ৪১ রান করেন। তিন ব্যাটার মিলে ১১টি চার ও ৭টি ছক্কা মারেন। রাজস্থানের নবদীপ সাইনি ৩ উইকেট নেন।
জবাবে শুরুতেই উইকেট হারালেও ওপেনার যশস্বী জয়সওয়াল ও দেবদূত পাডিক্কালের জোড়া হাফ-সেঞ্চুরিতে লড়াইয়ে থাকে রাজস্থান। জয়সওয়াল ৮টি চারে ৩৬ বলে ৫০ এবং পাডিক্কাল ৫টি চার ও ৩টি ছক্কায় ৩০ বলে ৫১ রানে আউট হন। পরের দিকে ওয়েস্ট ইন্ডিজের শিমরোন হেটমায়ার, রায়ান পরাগ ও ধ্রুব জুরেলের দায়িত্বশীল ইনিংসে জয় পায় রাজস্থান।
২৮ বলে ৪টি চার ও ৩টি ছক্কায় ৪৬ রান করেন হেটমায়ার। ১২ বলে ২০ রান করেন পরাগ। শেষ ওভারের চতুর্থ বলে ছক্কা মেরে রাজস্থানের জয় নিশ্চিত করেন জুরেল। ৪ বলে অপরাজিত ১০ রান করেন তিনি। ম্যাচ সেরা হন পাডিক্কাল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat