ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৩-০৫-১৮
  • ৩২৭০৩৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গোপালগঞ্জ শহরের ১০ ভিক্ষুককে বিকল্প কর্মসংস্থানের  ৩ লাখ ৭৫ হাজার টাকার আর্থিক অনুদান দিয়েছে সমাজসেবা অধিদপ্তর।
আজ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সকাল ৯টায়  সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত  ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান বাস্তবায়ন কর্মসূচির আওতায় শহর সমাজসেবা অফিসের পক্ষ থেকে এসব অনুদানের টাকা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন  অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ জোবায়ের  আহমেদ, সমাজসেবা অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের  উপ-পরিচালক মো. হারুন অর রশীদ, গোপালগঞ্জ শহর সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা অফিসার ফারহানা নাসরিন, গোপালগঞ্জ পৌরসভার কাউন্সিলর আব্দুল জলিল খান, আলিমুজ্জামান বিটু প্রমুখ।
গোপালগঞ্জ শহর সমাজসেবা কার্যালয়ের  সমাজসেবা কর্মকর্তা ফারহানা নাসরিন বলেন, এ টাকা দিয়ে ভিক্ষুকরা মুদি, ফল, চা,  কাপড়ের  ব্যবসা ও ছাগল পালন করবেন। সংশ্লিষ্ট ওয়র্ডের ১০ কাউন্সিলর ভিক্ষুকদের এ বিকল্প কর্মসংস্থান কার্যক্রম মনিটরিং করবেন। এর মধ্য দিয়ে  ভিক্ষুকদের পুনর্বাসন করা হচ্ছে। তারা ব্যবসা বাণিজ্য করে পরিবার পরিজন নিয়ে ভালো থাকবেন আমরা এটা প্রত্যাশা করি ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat