ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৩-০৫-১১
  • ৪৮২৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম নগরীর আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আগামী শনিবার (১৩ মে) থেকে শুরু হচ্ছে চার দিনব্যাপী পঞ্চম এসএমই ফেয়ার। চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই) এ মেলার আয়োজন করছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে। মেলায় ৫০ প্রতিষ্ঠানের ৬০টি স্টল থাকবে।
বৃহস্পতিবার (১১ মে) ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান চেম্বার সভাপতি মাহবুবুল আলম।
বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারী শিল্প উদ্যোক্তাদের সরাসরি অংশ গ্রহণে এবং তাদের উৎপাদিত এক্সপোর্ট কোয়ালিটি সম্পন্ন চামড়াজাত পণ্য, হস্তশিল্প, পাটজাত পণ্য, ফ্যাশনওয়্যার, তাঁত শিল্প পণ্যসহ আবহমান বাংলার ঐতিহ্যের সকল বাহারি পণ্যের বিশাল সমাহার নিয়ে বন্দরনগরী চট্টগ্রামে ৫ম বারের মতো অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক এসএমই ফেয়ার ২০২৩।
শনিবার বেলা ১১টায় ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী। উদ্বোধন করবেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ ব্যাংক চট্টগ্রামের নির্বাহী পরিচালক এবিএম জহুরুল হুদা এবং এসএমই ফাউন্ডেশনের এমডি ড. মো. মফিজুর রহমান।
সংবাদ সম্মেলনে চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেন, এ মেলার উদ্দেশ্য প্রান্তিক উদ্যোক্তাদের নিজস্ব পণ্যে নতুনত্ব ও প্রযুক্তি সংযোজনের মাধ্যমে স্বনির্ভরতা, দেশি ব্যবসা সম্প্রসারণ এবং রফতানিকরণ যাতে জাতীয় অর্থনীতিতে উল্লেখযোগ্য অগ্রগতিতে সহায়ক ভূমিকা রাখা যায়।
সংবাদ সম্মেলনে চেম্বার পরিচালক একেএম আকতার হোসেন, অহীদ সিরাজ চৌধুরী স্বপন, অঞ্জন শেখর দাস, নবান্ন মিডিয়া কমিউনিকেশনসের সিইও দেলোয়ার হোসেনসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
নবান্ন মিডিয়া কমিউনিকেশনসের সিইও দেলোয়ার হোসেন জানান, এবারের মেলার প্লাটিনাম স্পন্সর থাকছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক। কো স্পন্সর ইসলামী ব্যাংক লিমিটেড। এছাড়া বাংলাদেশসহ মোট ৭টি ব্যাংক অংশ নিচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat