ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৩-০৫-১১
  • ২৬৩১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে এবং রাঙ্গামাটি রাঙ্গামাটি জেলা পরিষদের উদ্যোগে আজ  জেলার  বিলাইছড়িতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে নগদ অর্থ সহায়তা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খাদ্য শস্য প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০  টায়  উপজেলার কেংড়াছড়ি বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নগদ অর্থ ও খাদ্য সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন  খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
এ সময় উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, বিলাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া, উপজেলা আওয়ামীলীগ সভাপতি অভিলাষ তঞ্চঙ্গ্যা, সাধারণ সম্পাদক মো: সাইদুল আলম, জুরাছড়ি উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক জ্ঞানেন্দু বিকাশ চাকমা, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক আনন্দ বিকাশ তঞ্চঙ্গ্যা, উপজেলা ছাত্রলীগ সভাপতি  ঊষামং মার্মা প্রমুখ।
অনুষ্ঠানে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৬০ জন ব্যবসায়ীকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে  নগদ ১০ হাজার টাকা করে সর্বমোট ৬ লক্ষ টাকা এবং উপজেলা প্রশাসনের পক্ষ প্রত্যেককে  ৩০ কেজি করে চালসহ মশারী বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat