ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৩-০৫-১০
  • ২৬২৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে ও ইতিহাস জানান দিতে গোপালগঞ্জের কাশিয়ানীতে আজ  উদ্বুদ্ধকরণ কার্যক্রম ও মুক্তির উৎসবের আয়োজন করা হয়।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে কাশিয়ানী উপজেলার তিলছড়া সৈয়াদুন্নেছা উচ্চ বিদ্যালয়ে সকাল ৯টায়  এ উৎসব অনুষ্ঠিত হয়েছে।
এ সময় নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণ প্রকল্পের আওতায় লিখিত কুইজ, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা, উন্মুক্ত কুইজ, উপস্থিত বক্তৃতা এবং মুক্তিযুদ্ধ ভিত্তিক ডকুমেন্টারী ও মুক্তিযুদ্ধ ভিত্তিক ভ্রাম্যমাণ জাদুঘর প্রদর্শন করা হয়। এসব প্রতিযোগিতা ও উৎসবে ওই বিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেয় ।
পরে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ আহম্মেদ মিনার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোক্তার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়াদুন্নেছা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মাহাবুবুর রহমান, ওড়াকান্দি ইউপি চেয়ারম্যান বদরুল আলম বিটুল ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহফুজা বেগম।
এছাড়াও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, ওড়াকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফেরদৌস হোসেন, সাধারণ সম্পাদক খোক মল্লিক, প্রোগ্রাম অফিসার রনজু আহমেদ, সহকারী প্রোগ্রাম অফিসার শেখ আক্তারুজ্জামান, হাচিবুর রহমান খান, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat