ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৩-০৪-২৩
  • ১৭০৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শেহতাজ ও প্রীতম
গত বছরে বিয়ে করেছেন মডেল-অভিনেত্রী শেহতাজ ও সংগীতশিল্পী প্রীতম। বিয়ের পর দুজনের একসঙ্গে এটাই প্রথম ঈদ। ঈদের দিন দুপুর পর্যন্ত স্টুডিও থেকে প্রীতমের ফেরার অপেক্ষায় ছিলেন শেহতাজ। তার অপেক্ষার পালা শেষ করে তিনটার পর শ্বশুরবাড়িতে আসেন গায়ক।
শেহতাজ ভেবেছিলেন প্রীতম এলেই আগে ঈদের সালামি চাইবেন। কিন্তু শেহতাজকে অবাক করে দিয়ে চাওয়ার আগেই ঈদ সালামি দিয়েছেন প্রীতম।
সংবাদমাধ্যমকে শেহতাজ বলেন, ‘আমাদের যখন সম্পর্ক শুরু হয়, তখন থেকেই ঈদে সালামি পাই। প্রীতম ঈদে দেখা করতে এসে আমাকে সালামি দিত। বিয়ের পরে এবার দেবে কি না জানতাম না। দুপুরে বাসায় এসেই ঈদসালামি দিয়েছে।’
শেহতাজ আরো বলেন, ‘যখন প্রেম ছিল, তখন আরও বেশি টাকা সালামি পেয়েছি। এবার সে ৫০ হাজার টাকা সালামি দিয়েছে। কত দিয়েছে, সেটা ম্যাটার না। এটা ভালোবাসা। সে যে আমার সঙ্গে এই ভালোবাসা দেখিয়েছে, সেটাই আমার ঈদের আনন্দ।’
মডেলিং দিয়ে শোবিজে যাত্রা শুরু শেহতাজের। পরে বেশ কয়েকটি টিভি নাটকেও অভিনয় করেছেন। পাঁচ বছর আগে প্রীতমের ‘জাদুকর’ গানের শুটিংয়ের সময় দুজনের ভালো লাগা শুরু হয়, পরে প্রেম। সেই গানের মিউজিক ভিডিওর মডেল ছিলেন শেহতাজ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat