ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২৩-০৪-১৫
  • ২৮১৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাঙ্গামাটি, জেলার রাজস্থলী উপজেলার সীমান্ত সড়কে চাঁদের গাড়ি গভীর খাদে পড়ে দুইজন শ্রমিক নিহত ও একজন আহত হয়েছেন।
শনিবার সন্ধ্যার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন রাজস্থলী থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন। তিনি জানান, উপজেলার সীমান্ত সড়কের কাজ শেষ করে ফেরার পথে চাঁদের গাড়িটি উপজেলার গবাছড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেলে ঘটনাস্থলে দুইজননিহত ও একজন আহত হয়। হতাহতদের উদ্ধার করে লাশ ময়না তদন্তের জন্য রাঙ্গামাটি জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হযেছে বলে জানান তিনি।
নিহত শ্রমিকরা হলেন- চট্টগ্রামের সাতকানিয়ার মিনহাজুল করিম (২০) এবং চট্টগ্রামের হাটহাজারির মোহাম্মদ নাঈম (২৩)। গুরুতর আহতদের মধ্যে একজনের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ির মোহাম্মদ শাহিন  (২২)।
রাজস্থলী সদর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক বুলবুল আহম্মদ  জানান, সন্ধ্যা ইফতারের পর হাসপাতালে সড়ক দুর্ঘটনা কবলিত এলাকা হতে তিনজন রোগী আনা হলে দুইজনকে মৃত পাওয়া যায়।
একজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে চট্রগ্রাম মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat