ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২৩-০৪-১১
  • ৩৩৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি বলেছেন, দেশের মানুষের ভোটের ওপর বিএনপির আস্থা নেই। বিএনপি জনবিচ্ছিন্ন, তাদের আস্থা শুধু বিদেশীদের ওপর।
আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর কামরাঙ্গীরচরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে নিম্ন আয়ের মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। কামরাঙ্গীচর থানা আওয়ামী লীগ এ অনুষ্ঠানের আয়োজন করে। 
কামরুল ইসলাম বলেন, বিএনপি সরকারের বিরুদ্ধে ডিজিটাল পদ্ধতিতে অপপ্রচার চালাচ্ছে। তারা সরকারের বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে। বিএনপি ফাইভ স্টার হোটেলে ইফতার পার্টি করে। অন্যদিকে সরকার জনগণের পাশে দাঁড়িয়েছে।
তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি যতই তত্ত্বাবধায়ক সরকারের স্বপ্ন দেখুক, সেটা সম্ভব না। তত্ত্বাবধায়ক সরকার মৃত ইস্যু। এটা বাংলাদেশে আর কখনো ফিরে আসবে না।
নির্বাচনের জন্য বিএনপিকে প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বলেন, সংবিধান অনুযায়ী আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে ষড়যন্ত্র করবেন না। আন্দোলনের হুমকি দেবেন না। যেকোনো আন্দোলন মোকাবিলায় আওয়ামী লীগ প্রস্তুত আছে। সব ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেয়া হবে। তবে সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য যা প্রয়োজন সরকার সেটি করবে।
অনুষ্ঠানে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহসভাপতি নুরুল আমিন রুহুল এমপি, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat