ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৩-০৪-১১
  • ১২৬৯৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাঙ্গামাটি  জেলা শহরের  কালিন্দীপুর-হ্যাচারী-সুখী নীলগঞ্জ এলাকায় নবনির্মিত সংযোগ সেতুর উদ্বোধন করা হয়েছে।আজ সকাল সাড়ে ১০ টায় শহরের কালিন্দীপুর হ্যাচারী এলাকায় এ সেতুর আনুষ্ঠানিকভাবে  উদ্বোধন করা হয়।
রাঙ্গামাটি পার্বত্য জেলা  পরিষদের অর্থায়নে প্রায় ১২ কোটি ৬২ লক্ষ টাকা ব্যয়ে ২২৬ মিটার দৈর্ঘ্য এবং ৫.১ মিটার প্রস্থে নির্মিত নতুন  এ সেতুটির  উদ্বোধন করেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
এ সময় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো: আশরাফুল ইসলাম, জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী বিরল বড়ুয়া, জেলা আওয়ামীলীগের সদস্য ওয়াশিংটন চাকমা, আশীষ কুমার চাকমা নব, মো: আবু তৈয়ব, আশীষ দাশ গুপ্ত, জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক মনসুর আহম্মেদসহ আওয়ামীলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় দীপংকর তালুকদার এমপি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতার কারণে পার্বত্য চট্টগ্রামে অভূতপূর্ব উন্নয়ন বাস্তবায়িত হয়েছে। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তিনি আওয়ামীলীগ সরকারের হাতকে শক্তিশালী করার আহবান জানান।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat