ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৩-০৩-২৭
  • ৩৩৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় উপজেলার দীর্ঘ সময়ের সভাপতি ও আহবায়ক কমিটির আহবায়ক নেতা- কর্মীদের আ¯হা ভাজন নেতা প্রয়াত মীর শহিদুল ইসলাম পুন্নুর ৫ম মৃত্যু বার্ষিকী উৎযাপন করা হয়েছে।

উল্লাপাড়া ২৬ মার্চ পারিবারিক কবরস্থানে সকালে প্রয়াত মীর শহিদুল ইসলাম পুন্নুর কবরে পুষ্পস্তবক অর্পণ করেন। উপজেলা আওয়ামীলীগের আয়োজনে দলীয় কার্যালয়ে বাদ জোহর দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণমানুষের নেতা তানভীর ইমাম এমপি।

প্রয়াত মীর শহিদুল ইসলাম পুন্নুর স্মৃতি চারণ করে বলেন দেখতে দেখতে চলে যাওয়া পঞ্চম মৃত্যুবার্ষিকী । তুমি উল্লাপাড়া আওয়ামীলীগের প্রান ছিলে। সকাল- সন্ধায় আওয়ামীলীগের অফিসে উঁকি দিলেই তোমার অস্তিত্ব মিলতো। আজ আওয়ামীলীগের অফিসের সেই চেয়ার যেখানে তুমি বসতে ফাঁকা পড়ে আছে, চেয়ারটা আছে কিন্তু তুমি নেই, কেউ সে চেয়ারে বসেনা। তোমার পরশ লেগে আছে ঐ চেয়ারটায়।
আজকের এই দিনগুলোতে তুমি অচেতন হয়ে পড়েছিলে এনায়েতপুর হাসপাতালে। আত্মীয়- স্বজন, বন্ধু-বান্ধব,শুভাকাক্সক্ষীরা, দলীয় নেতা- কর্মীদের আতংকের মধ্যে দিন কাটছিল। দিন দিন সকলের হার্টবিট সমানে বেড়েই যাচ্ছিলো। উৎকন্ঠার মধ্যে কাটছিলো সেকেন্ড- মিনিট- ঘন্টার সাথে তাল মিলিয়ে। বাংলাদেশের স্বাধীনতা দিবসের আনন্দ
অনুষ্ঠানমালা চলছিল কলেজ মাঠ।, হঠাৎ খবর আসলো বিনা মেঘে বজ্রপাতের মতো তোমার মৃত্যুর খবর। চারিদিকে থেমে গেল বাদ্য বাজনা। যেন বেহালায় করুন সুর বেজে উঠলো চারিদিকে। কলেজ মাঠে তোমাকে এক নজর দেখা ও শেষ বিদায়ের জন্য হাজার হাজার মানুষের ঢল নেমেছিল। আজ শ্রদ্ধাভরে স্মরণ করছি তোমাকে। আল্লাহ্ যেন তোমাকে জান্নাতের উচু মাকামে ¯হান দেন সেই সাথে জান্নাতুল ফেরদৌসের বাসিন্দা করুন এই প্রার্থনাই করি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat