ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৩-০৩-২৬
  • ৩৩৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

চাঁদপুরের হাজীগঞ্জ-রামগঞ্জ ব্রিজের নিচে ডাকাতিয়া নদীতে গভীর রাতে বালু উত্তোলনের ড্রেজার ডুবে ঘুমন্ত অবস্থায় জিহাদ হোসেন (১৭) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

রবিবার (২৬ মার্চ) ভোরে ড্রেজার থেকে শ্রমিকের মৃতদেহ উদ্ধার করা হয়।

নিহত জিহাদ হোসেন লক্ষীপুর জেলার কমলনগর উপজেলার চরফলকন গ্রামের আবু সাঈদের ছেলে।

হাজীগঞ্জের মেসার্স নির্মাণ ট্রেডার্সের কর্মচারী মো. হাবিব জানান, রাতে ড্রেজারে পানি ঢুকে নদীতে ডুবে যায়। ওইসময় জিহাদ ঘুমন্ত অবস্থায় ছিল। ভোররাতে তার বাবা আবু সাঈদ ফোন করে তাকে পায়নি। সকালে ঘটনাস্থলে আসলে ডুবন্ত অবস্থায় ড্রেজারটি দেখতে পায়। কয়েকজন লেবার মিলে ড্রেজারটি নদীর পাড়ে নিয়ে আসে। পরে ভেতর থেকে মরদেহ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, জিহাদ তার মামা কামরুল ইসলামের সাথে গত কয়েকদিন আগে মেসার্স নির্মাণ ট্রেডার্সে শ্রমিকের কাজে যোগ দেয়। ওই প্রতিষ্ঠানের মালিক মিলন চৌধুরী।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জোবায়ের সৈয়দ বলেন, জিহাদের বাবা এসে মরদেহ নিয়ে গেছে। মৃত্যুর বিষয়ে তাদের পরিবার থেকে কোন অভিযোগ নেই।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat