ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২৩-০৩-২৫
  • ৪৫২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

চিত্রনায়িকা মাহিয়া মাহি এবারও তার ফারিশতা রেস্টুরেন্টে নানান পদের বাহারি খাবার নিয়ে সাজিয়েছেন ইফতারির পসরা। প্রথম রোজায় রেস্টুরেন্টে নিজে উপস্থিত থেকে ক্রেতাদের আকৃষ্ট করেছেন, সার্বিক কার্যক্রম তদারক করেছেন।

শুক্রবার (২৪ মার্চ) রমজানের প্রথম দিন বিকেলে গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে তেলিপাড়া এলাকায় ফারিশতায় দেখা যায় তাকে।

মাহিয়া মাহি এসময় ফেসবুকে লাইভ করে ফারিশতার ইফতার আয়োজন তুলে ধরেন। তার স্বামী রকিব সরকার ছিলেন তার সঙ্গে।

ফারিশতার ব্যবস্থাপক তানিম আহমেদ জানান, সারাদিন রোজা রেখে ইফতারি তৈরি করে আমরা (স্টাফরা) ক্লান্ত ছিলাম। সবাই ব্যস্ত সময় পার করছিল। হঠাৎ ম্যাডাম (মাহিয়া মাহি) এসে আমাদের সঙ্গে যুক্ত হলেন। সবার সঙ্গে কথা বলে বিভিন্ন পরামর্শ ও নির্দেশনা দিলেন। সবার শরীরে ক্লান্তি থাকলেও ম্যাডামের উপস্থিতি অনুপ্রাণিত করেছে।

তিনি আরও জানান, খাবারের মান ঠিক রেখে স্বল্প দাম নির্ধারণ করে ত্রিশের বেশি সামগ্রী নিয়ে সাজানো হয়েছে ফারিশতার ইফতারি। ফারিশতার ইফতারি বিক্রির প্রথম দিনেই ব্যাপক সাড়া ফেলেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat