ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২৩-০৩-২৪
  • ৩৭১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বলিউডের বাঙালি চলচ্চিত্র পরিচালক প্রদীপ সরকার মারা গেছেন। শুক্রবার ভোর সাড়ে তিনটার দিকে মুম্বাইয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৬৭ বছর। বলিউডের আরেক পরিচালক হনসল মেহতা টুইটারে এক পোস্টে প্রদীপ সরকারের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

প্রদীপ সরকার দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন। ডায়ালিসিসও চলছিল। রক্তে সোডিয়াম-পটাশিয়ামের ভারসাম্য নিয়েও সমস্যা হচ্ছিল। পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল ৪টায় সান্তাক্রুজে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে।

২০০৫ সালে সাইফ আলি খান, বিদ্যা বালান এবং সঞ্জয় দত্ত অভিনীত ‘পরিণীতা’ সিনেমার মাধ্যমে বলিউডে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ প্রদীপ সরকারের। এর আগে তিনি বিজ্ঞাপন ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন।

প্রথম ছবি ‘পরিণীতা’ ব্যবসা সফল হলে দুই বছর পরই ২০০৭ সালে ‘লাগা চুনেরি মে দাগ’ ছবি নির্মাণ করেন প্রদীপ সরকার। রানি মুখার্জি, জয়া বচ্চন ও কঙ্গনা সেনশর্মা অভিনীত এ ছবিটি দর্শকের হৃদয় ছুঁয়ে যায়।

এরপর একে একে ‘লাফাংগে পরিন্দে’ (২০১০) ও ‘মর্দানি’ (২০১৪) ছবি তৈরি করেন প্রদীপ সরকার। তার মৃত্যুতে বলিউডে শোকের ছায়া নেমেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat