ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৩-০৩-০১
  • ৩৮৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

টাঙ্গাইল জেলার কালিহাতীতে পিকআপ উল্টে তিন নারী তীর্থযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ২০ জন। আজ বুধবার দুপরে টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার আনালিয়াবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার (ওসি) শফিকুল ইসলাম জানান, জামালপুর থেকে ৩০/৩৫ জন লোক পিকআপ যোগে সিরাজগঞ্জের এনায়েতপুর ওরশে যাচ্ছিলেন। তাদের বহনকৃত খোলা পিকআপটি আনালিয়াবাড়ী ১০ নম্বর ব্রিজের কাছে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে দুইজন ও হাসপাতালে নেয়ার পথে একজন নিহত হয়।
নিহতরা হলেন- জামালপুর উপজেলার গান্ধাইল গ্রামের মৃত সুলতানের স্ত্রী সাহেরা খাতুন (৬০), একই উপজেলার পেঁচামানিক গ্রামের মৃত মাহতাব আলীর মেয়ে নুরজাহান (৫০) ও ধনবাড়ী উপজেলার গৌরাঙ গ্রামের মৃত হাতেম আলীর স্ত্রী ফিরোজা (৬০)।
এছাড়াও অন্তত ২০ জনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি জানান, লাশগুলো থানায় রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে মামলা দায়ের করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat