ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৩-০২-০৮
  • ৪৫২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বুরকিনা ফাসোর মধ্যাঞ্চলীয় একটি শহরে সন্দেহভাজন জিহাদি বন্দুকধারীদের হামলায় ৬ জন নিহত হয়েছে। এদিকে দেশটি দীর্ঘ সাত বছর ধরে বিদ্রোহের সাথে লড়াই করে আসছে। মঙ্গলবার স্থানীয় এক গভর্নর এ কথা বলেন। 
খবর এএফপি’র।
২০১৫ সালে প্রতিবেশি দেশ মালি থেকে চরমপন্থী বিদ্রোহ ছড়িয়ে পড়ার পর থেকে বুরকিনা ফাসোর হাজার হাজার বেসামরিক নাগরিক, সৈন্য ও পুলিশ প্রাণ হারিয়েছে এবং ২০ লাখেরও বেশি মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে অন্যত্র আশ্রয় নিয়েঞে।
আঞ্চলিক গভর্নর বুবাকার ট্রাওর এক বিবৃতিতে বলেন, ‘অজ্ঞাত সশস্ত্র ব্যক্তিরা’ সোমবার সন্ধ্যার দিকে দাসা শহরে হামলা চালায়। সর্বশেষ এ ভয়াবহ হামলার জন্য জিহাদিদের দায়ী করা হয়।
তিনি বলেন, ‘দুর্ভাগ্যবশত, এই হামলায় ৬ জন নিহত ও একজন আহত হয়েছে। এতে গুরুত্বপূর্ণ অনেক কিছুর ক্ষতি হয়েছে। আমরা এ ক্ষয়ক্ষতির জন্য দু:খ প্রকাশ করছি।’
ট্রাওর জিহাদিদের সাথে লড়াইরত নিরাপত্তা বাহিনীর সাথে স্থানীয় বাসিন্দাদের ‘বৃহত্তর সহযোগিতার’ আহ্বান জানিয়েছেন।
২৬ জানুয়ারি দাসাতে সন্দেহভাজন জিহাদিদের পৃথক দু’টি হামলায় প্রায় ১০ জন বেসামরিক নাগরিক নিহত হয়।
গত সপ্তাহে দেশটিতে ধারাবাহিক হামলায় প্রায় ৫০ জন প্রাণ হারিয়েছে। এদের মধ্যে বেসামরিক নাগরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্য রয়েছে।
দেশটিতে এ ধরনের সহিংস ঘটনায় প্রায়শই আল-কায়দা এবং ইসলামিক স্টেট গ্রুপকে দায়ী করা হয়।
বর্তমানে দেশের প্রায় ৪০ শতাংশ এলাকা সরকারের নিয়ন্ত্রণের বাইরে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat