ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৩-০২-০৪
  • ২৭০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

চীন শনিবার বলেছে, বেইজিং যুক্তরাষ্ট্রের উত্তর-পশ্চিমাঞ্চলের আকাশে গুপ্তচর বৃত্তির বেলুন উড়িয়েছে- ওয়াশিংটনের এমন অভিযোগের সুযোগ নিয়েছে মার্কিন মিডিয়া ও রাজনীতিবিদরা। খবর এএফপি’র।
এ বেলুন উড়ানোর বিষয় শুক্রবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি বিঙ্কেনকে বেইজিংয়ে একটি পরিকল্পিত বিরল সফর বাতিল করতে প্ররোচিত করেছে।
দুই দেশের মধ্যে উত্তেজনা কমানোর লক্ষে গ্রহণ করা এ সফর বাতিল করার সিদ্ধান্তের স্বল্প সময় আগে চীন দু:খ প্রকাশ করে একটি ব্যতিক্রমী বিবৃতি দিয়েছে এবং তারা বেসামরিক হালকা একটি আকাশযানকে যুক্তরাষ্ট্রের আকাশ সীমায় ঠেলে দেওয়ার জন্য বাতাসকে দায়ী করেছে।
শনিবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় ব্লিঙ্কেনের ঘোষণার প্রতিক্রিয়া জানাতে আরেকটি বিবৃতি দিয়েছে।
চীনের দেয়া বিবৃতিতে বলা হয়, ‘বেইজিং কখনোই কোন সার্বভৌম দেশের ভূখ- ও আকাশসীমা লঙ্ঘন করেনি।’
এক্ষেত্রে ‘যুক্তরাষ্ট্রের কতিপয় রাজনীতিবিদ এবং মিডিয়া বেলুনের ওই ঘটনা চীনকে আক্রমণ ও কলঙ্কিত করতে ‘নাটক’ সাজিয়েছে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat