ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৩-০১-২৬
  • ৩৬১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সরস্বতী পূজা উপলক্ষে আজ রাঙ্গামাটিতে আলোচনা সভা ও শিক্ষা উপকরণ বিতরণের আয়োজন করা হয়।সকাল সাড়ে ১০টায় রাঙ্গামাটি মেডিকেল কলেজ প্রাঙ্গনে বাণী অর্চণা সংসদের উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
রাঙ্গামাটি মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রীতি প্রসুণ বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।সভায় বক্তব্য রাখেন মেডিকেল কলেজের ইউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ আব্দুল মানাম, প্যাথলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ মোঃ সাইফুল ইসলাম, সহযোগী অধ্যাপক ডাঃ মনোজ কুমার বড়ুয়া প্রমূখ।
আলোচনা সভা শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অসহায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।এছাড়া সরস্বতী পূজা উপলক্ষে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয় ও রাঙ্গামাটি সরকারী কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat