ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৩-০১-২৫
  • ২৯৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নওগাঁ জেলার সদর উপজেলায় আজ পিরোজপুর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত চারতলা একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে। ‘নির্বাচিত বেসরকারী মাধ্যমিক বিদ্যালয় সমূহের উন্নয়ন’ প্রকল্পের আওতায় তিনকোটি ১৪ লাখ ৭৫০ টাকা ব্যয়ে এ নির্মাণকাজ বাস্তবায়ন করেছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর।
আজ বুধবার বিকেলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ ভবন উদ্বোধন করেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. আব্দুল মজিদের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী লুৎফুল বারী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুবল হক কমল ও সাধারণ সম্পাদক রেজাউল করিম, নওগাঁ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসিম আহম্মেদ নাসিম প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সংস্কৃতি প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat