ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২৩-০১-১৭
  • ৪৮৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সৌদি সরকার বিদেশী উমরাহ হাজিদের জন্য সমন্বিত বীমা ব্যয় ২৩৫ সৌদি রিয়েল থেকে  হ্রাস করে ৮৭ সৌদি রিয়েল করেছে- যা চলতি বছরের ১০ জানুয়ারি থেকে কার্যকর হয়েছে। এর ফলে এখন থেকে বিদেশী উমরাহ হাজিদের ব্যয় ১৪৮ সৌদি রিয়েল বা ৬৩ শতাংশ হ্রাস পেল। সৌদি গেজেটের এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের হজ ও উমরাহ মন্ত্রণালয় এ ব্যাপারে একটি ঘোষণা দিয়েছে।
প্রতিবেদনটিতে বলা হয়, ‘উমরাহ’র এই বীমা পলিসিটি একটি সমন্বিত পলিসি- যার মাধ্যমে সৌদি আরবের বাইরে থেকে উমরাহ করতে আসা হাজিদের জন্য কার্যকর হবে।’
সৌদি আরবে যাওয়ার আগে ভিসা প্রসেসিংয়ের মধ্যে অন্তর্ভূক্ত এই বীমা পলিসির মধ্যে রয়েছে- সৌদি আরবে অবস্থানকালে চিকিৎসা, হাসপাতালে ভর্তি, চিকিৎসা, গর্ভাবস্থায় চিকিৎসা, জরুরি প্রসব, জরুরি দাঁতের চিকিৎসা, ট্রাফিক দুর্ঘটনায় আহতদের চিকিৎসা,  ডায়ালাসাইস এবং অর্ভন্তরীণ ও বহিঃস্থ চিকিৎসা স্থানান্তরের মতো জরুরি অবস্থা।       
এই বীমাটি মূলত দুর্ঘটনাজনিত স্থায়ী প্রতিবন্ধকতা, প্রাকৃতিক দুর্যোগের কারণে মৃত্যু, মৃত ব্যক্তির দেহ তার দেশে ফেরত দেয়া এবং আদালতের রায় দ্বারা জারিকৃত মামলার ক্ষতিপূরণের মতো সাধারণ মামলাগুলোও কভার করে। এর মধ্যে ফ্লাইট বিলম্বের ক্ষতিপূরণ ও ফ্লাইট বাতিলের ক্ষতিপূরণও অন্তর্ভূক্ত। হজ ও উমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, এই বীমার মেয়াদ সৌদি আরবে প্রবেশের দিন থেকে ৯০ দিন কার্যকর থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat