ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৩-০১-১৬
  • ৪০০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সরকারের পাশাপাশি জেলার শীতার্ত অসহায় ছিন্নমূল মানুষের মাঝে সোমবার সকালে কম্বল বিতরণ করেছে বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান।
খেলাঘর আসর ও জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ জয়পুরহাট শাখার পক্ষ থেকে সংগঠনের কার্যালয়ে শীতার্ত অসহায় ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। খেলাঘর আসরের সংগঠক তবিবর রহমান ও রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের সম্পাদক মন্ডলীর সদস্য আবৃত্তিকার মোস্তাহেদ ফাররোখ কম্বল গুলো বিতরণ করেন। আয়মারসুলপুর ইউনিয়নের অসহায়, দরিদ্র, প্রবীণ ও প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা জাকস ফাউন্ডেশন। আয়মারসুলপুর ইউনিয়নের চেয়ারম্যান মামুনূর রশিদ মিল্টন , সংগঠনের উপনির্বাহী পরিচালক মো: আবুল বাশার, পরিচালক ( কর্মসূচী) রফিকুল ইসলাম বাদশা কম্বল বিতরণ করেন। গ্রামীণ ব্যাংক আমদই শাখার উদ্যোগে জয়পুরহাট সদর উপজেলার মাধাইনগর বাজারে শতাধিক শীতার্ত ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। ওই কম্বল বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গ্রামীণ ব্যাংকের জয়পুরহাট এরিয়া ব্যাবস্থাপক গোলাম জাকারিয়া। এসময় আরো উপস্থিত ছিলেন আমদই শাখা ব্যবস্থাপক আক্তার হোসেন এবং মাধাইনগর বাজারের আলহাজ¦ আসগর আলী, আমিরুল ইসলাম, নুরজ্জামান, শাশীম রেজা প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat