ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৩-০১-১৫
  • ৪৮৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

তুরাগ তীরে বিশ্ব ইজতেমা মাঠে তিনদিনে ৮ মুসল্লি মারা গেছেন। (ইন্না লিল্লাহি ... রাজিউন)।রোববার দুপুরে সিটি এসবি টঙ্গী জোনের এএসআই মো. মনির উদ্দিন এ খবর নিশ্চিত করেছেন।
মৃত্যুবরনকারীগন হলেন, সিলেট জেলার জয়ন্তাপুর থানার হেমুবটপাড়া এলাকার মো. ফজলুল হকের পুত্র মো. নুরুল হক (৬৩), গাজীপুর শহরের ভুরুলিয়া এলাকার বাসিন্দা আবু তৈয়ব ওরফে আবু তালেব (৯০), ঢাকার যাত্রবাড়ী থানার উত্তরপাড়া এলাকার বাসিন্দা বিল্লাল হোসেনের পুত্র মো. আক্কাস আলী (৫০), ঢাকার বংশাল রোডের ১১২, কাজী আলাউদ্দিন রোড়ের বাসিন্দা ছমির উদ্দিনের পুত্র আনিসুর রহমান (৭১), খুলনার ডুমুরিয়া থানার মলমলিয়া গ্রামের মোবারক হোসেনের পুত্র মোফাজ্জল হোসেন (৭০), চট্টগ্রামের রাউজান সদরের আব্দুর রশিদের পুত্র আব্দুর রাজ্জাক (৭০), ঢাকার বাসিন্দা ছমির উদ্দিন (৭২) ও নরসিংদীর মনোহরদী থানার মাছিমপুর এলকার রহমতুল্লাহর পুত্র মো হাবিবুর রহমান হবি (৬৯)।
ইজতেমায় এখন পর্যন্ত গত তিন দিনে ৮ মুসল্লির মৃত্যু হলো। পরে ইজতেমা ময়দানে জানাজা শেষে মরদেহ স্বজনদের কাছে হস্থান্তর করা হয়।
আজ শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের ইজতেমা কন্ট্রোল রুমে দায়িত্বরত হেলথ ইন্সপেক্টর এসএম সাইফুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে জানান, অসুস্থ্য, বার্ধক্যজনিত রোগে এবং শ্বাসকষ্ট জনিত কারনে গত তিন দিনে ইজতেমা ময়দানে তাদের মৃত্যু হয়। পরে তাদের প্রত্যেকের জানাজা নামাজ টঙ্গী ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat