ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০১৮-০৪-১৬
  • ৭৭৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
স্পোর্ট ডেস্ক:- রবিবারই কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে প্রথম ম্যাচ খেলতে নেমেছিলেন গেইল। আর প্রথম ম্যাচেই বুঝিয়ে দিলেন, তিনি ফুরিয়ে যাননি। ৩৩ বলে ৬৩ রান করলেন গেইল। মারলেন সাতটি চার, চারটি ছয়।। উপেক্ষার মোক্ষম জবাব চার ছক্কাতেই দিলেন টি-টোয়েন্টির রাজা। চলতি আইপিএলের নিলাম এবং খেলা মাঠে গড়ানোর পরও রহস্যজনকভাবে উপক্ষিত ছিলেন গেইল। নিলামে অবিক্রিত ছিলেন তিনি। পরে নাম মাত্র দামে তাকে দলে নেয় পাঞ্জাব। তবে একাদশে উপেক্ষিত হয়ে আসছিলেন। কেন যেন, মাঠে নামানো হচ্ছিলো না তাকে। অবশেষে রবিবার মাঠে নামানো হয় তাকে। চেন্নাইয়ের বিরুদ্ধে দলে এদিন দুটো পরিবর্তন করেছিল পঞ্জাব। বা হাতি স্পিনার অক্ষর পটেলকে বসিয়ে বাঁ হাতি পেসার বারিন্দর স্রানকে আনা হয়। এবং, মার্কাস স্টয়নিসকে বসিয়ে খেলানো হয় গেইলকে। ওয়েস্ট ইন্ডিয়ান ওপেনার জানিয়েছেন, শেষ মুহূর্তে তাঁকে দলে নেওয়া হয়েছে। ইনিংসের মাঝপথে টিভিতে গেইল বলেন,‘ সকালে একটা টেক্সট মেসেজ পাই। যাতে জানানো হয়, আমি খেলছি। সুযোগ পেয়ে ভাল লাগছে। তবে আইপিএলে খেলার সুযোগ না পেলেও জীবন থেমে থাকত না।’ কথাগুলো যে তিনি অভিমান করেই বলেছেন সেটা বুঝতে অসুবিধে হওয়ার কথা নয় কারো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat