ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০১৮-০৪-১৬
  • ৮০০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক:- ইন্দোনেশিয়ার মলুকা সাগর তলদেশে সোমবার একটি মাঝারি মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৯। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা একথা জানায়। তবে এ প্রাকৃতিক দুর্যোগে সুনামির কোনো সতর্কতা জারি করা হয়নি। খবর এএফপির। মার্কিন সংস্থা জানায়, কোতা তার্নাতের প্রায় ৮৫ কিলোমিটার উত্তরপশ্চিমে সাগর তলদেশের ৩৬.৫ কিলোমিটার গভীরে স্থানীয় সময় ভোর সাড়ে চারটার দিকে ভূমিকম্পটি আঘাত হানে। প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানায়, এতে সুনামির কোনো হুমকি নেই এবং তাৎক্ষণিকভাবে ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। প্রসঙ্গত, ২০০৪ সালে সমুদ্র তলদেশে শক্তিশালী এক ভূমিকম্পের আঘাতে সৃষ্ট সুনামিতে আচেহ প্রদেশে এক লাখ ৭০ হাজারের বেশি লোকের প্রাণহানি ঘটে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat