ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৩-০১-১১
  • ৩২৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সহকারী বেঞ্চ অফিসার থেকে ১০ জনকে হাইকোর্টের বেঞ্চ অফিসার পদে পদোন্নতি দিয়েছেন সুপ্রিমকোর্ট প্রশাসন।
প্রধান বিচারপতির নির্দেশে তাদের পদোন্নতি দিয়ে হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সী মো. মশিয়ার রহমান সই করা প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তা সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
পদোন্নতি পাওয়া ১০ জন হলেন মো. শহিদুল ইসলাম, মো. হক,  মুহা. বেলাল হোসাইন, মো. মোস্তাফিজুর রহমান, মো. আজিজুর রহমান, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মো. ওবাইদুল হাসান খান, মো. জাকির হোসাইন, সহকারী বেঞ্চ অফিসার মো. মেহেদী হাসান ও আব্দুল খালেক।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সুপ্রিমকোর্ট, হাইকোর্ট বিভাগের ১০ জন সহকারী বেঞ্চ অফিসারকে ২০১৫ এর (৮ম গ্রেড) বেতন স্কেলে বাংলাদেশ সুপ্রিমকোর্ট, হাইকোর্ট বিভাগের বেঞ্চ অফিসার পদে পদোন্নতি দেয়া হলো।
পদোন্নতিপূর্বক এই পদায়নের ক্ষেত্রে বাংলাদেশ সুপ্রিমকোর্ট, হাইকোর্ট বিভাগের (কর্মচারী) নিযয়োগ বিধি, ১৯৮৭- এর -৬ (১) (খ) এ বর্ণিত বিধানাবলী প্রযোজ্য হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat