ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২২-১২-২০
  • ৪৩৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ফিফা বিশ্বকাপ ফাইনালের সমাপনী অনুষ্ঠানে নোরা ফাতেহির জাদুতে মুগ্ধ গোটা বিশ্ব। নাচে-গানে ফুটবল লুসেইল স্টেডিয়ামের মঞ্চ মাতিয়ে রেখেছিলেন নোরা। সমাপ্তি অনুষ্ঠানে ‘লাইট দ্য স্কাই’ গেয়ে অনেক প্রশংসা পেয়েছেন তিনি। অভিনেত্রীর কথায়, এই মুহূর্তটির জন্য সারা জীবন ধরে প্রস্তুতি নিয়েছেন।
এত বড় মঞ্চে পারফর্ম করা যে কারও কাছে স্বপ্ন সফল হওয়ার মতো। এ দিন কালো উজ্জ্বল পোশাকে মঞ্চে পারফর্ম করেছেন নোরা। ‘লাইট দ্য স্কাই’ গানটির গানটির হিন্দি সংস্করণ নোরার কণ্ঠে শুনে বুঁদ ভারতীয় দর্শক।
সমাপ্তি অনুষ্ঠানে পারফর্ম করার একটি ভিডিয়ো শেয়ার করে নোরা লিখেছেন, ‘আমার কেরিয়ারের সেই মহাকাব্যিক মুহূর্ত। গোটা বিশ্ব দেখছে! ভাবা যায়? আমি সারা জীবন প্রস্তুতি নিয়েছি এখানে আসার জন্য। হাইস্কুলে অডিটোরিয়ামের মঞ্চ থেকে বিশ্বকাপের মঞ্চে। বিশ্বকাপ স্টেডিয়ামের মঞ্চ! অবিশ্বাস্য!’
পোস্টে অভিনেত্রী আরও যোগ করেছেন, ‘যাঁরা আমায় শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিয়েছেন, অনুষ্ঠান দেখে ফোন করেছেন, তাঁদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।’ নিজের টিমের সদস্যদের নাম মেনশন করে ধন্যবাদ জানিয়েছেন নোরা।
বিশ্বকাপের থিম গান ‘লাইট দ্য স্কাই’ পরিবেশন করতে নোরা যোগ দিয়েছিলেন বাল্কিস, রহমা রিয়াদ এবং মানালের সঙ্গে। একযোগে সফল করেছেন এই অনুষ্ঠান। গানে তিনজনের সঙ্গে মঞ্চে নেচেছেন নোরা।
বিশ্বকাপ শুরু হওয়ার আগে, ফিফা ফ্যানফেস্টে নাচের আমন্ত্রণ পেয়েছিলেন নোরা। দোহার আল-বিদ্দা পার্কে নোরা শুধু পারফর্ম করেননি, এদিন যথাযথভাবে ভারতের প্রতিনিধি হয়ে ওঠেন এই মরোক্কান সুন্দরী। ভারতের পতাকা হাতে নিয়ে ‘জয় হিন্দ’ ধ্বনি দিয়েছেন বলিউডের নিউ এজ ‘সাকি গার্ল’।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat