ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২২-১২-১০
  • ৩৪৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বিএনপি-জামায়াত চক্রের দেশ বিরোধী ষড়যন্ত্র, সন্ত্রাস, নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচী পালন করেছে ছাত্রলীগ ও যুবলীগ।
আজ শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত সিলেট নগরীর বিভিন্নস্থানে এ বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচী পালন করে সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগ যুবলীগ।
এ কর্মসূচীতে নেতৃবৃন্দ বলেন, বিএনপি-জামায়াত ও স্বাধীনতা বিরোধী চক্রের দেশ বিরোধী ষড়যন্ত্র, সন্ত্রাস, নৈরাজ্য করার চেষ্টা করলে তা শক্ত হাতে প্রতিহত করা হবে। বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার জন্য বিএনপি-জামায়াত চক্র দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরী করার ষড়যন্ত্র চালাচ্ছে। এই চক্র নৈরাজ্য, সন্ত্রাস করে জনগণের যাতে কোন ক্ষতি করতে না পারে সেজন্য ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মী রাজপথে থেকে প্রতিহত করার জন্য প্রস্তুত আছে বলে তারা মন্তব্য করেন।
এসকল কর্মসূচীতে নেতৃত্ব দেন সিলেট জেলা যুবলীগ সভাপতি শামীম আহমদ (ভিপি), সাধারণ সম্পাদক শামীম আহমদ। সিলেট মহানগ যুবলীগ সভাপতি আলম খান মুক্তি,সাাধারন সম্পাদক মুশফিক জায়গীরদার।সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজ। সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি কিশওয়ার জাহান সৌরভ এবং সাধারন সম্পাদক মো. নাঈম আহমদ। এছাড়াও বিক্ষোভ মিছিল ও অবস্হান কর্মসুচীতে সভায় ছাত্রলীগ যুবলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat