ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২২-১২-০১
  • ৩৯৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দেশে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৬৮৮ জনের নমুনা পরীক্ষায় ১২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। আগের দিন ২ হাজার ২৩৪ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছিল ১৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ করোনা সংক্রমণ কমেছে দশমিক ৩৬ শতাংশ। বুধবার করোনা শনাক্তের হার ছিল দশমিক ৮১ শতাংশ। আজ কমে হয়েছে দশমিক ৪৫ শতাংশ।
এখন পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ৪৩৩ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে এখন পর্যন্ত ১ কোটি ৫১ লাখ ৫৫৮ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৩৬ হাজার ৫৯৭ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৪৯ শতাংশ। করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৮৯ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৯ লাখ ৮৫ হাজার ৮৯৯ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৫১ শতাংশ। গতকালও সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ৫১ শতাংশ।
এদিকে, রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৭৫৬ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৭ জন। শনাক্তের হার দশমিক ৩৯ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল দশমিক ৭১ শতাংশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat