ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২২-১১-২৭
  • ৩৫৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

শিক্ষামন্ত্রী ডা. দিপুমনি বলেছেন, বিএনপি যদি দেশ পরিচালনার দায়িত্বে যেতে চায়, তবে ভোটের মাধ্যমে তাদের আসতে হবে। ভোট ছাড়া অতীতের মতো বন্দুকের নল ঠেকিয়ে ক্ষমতা দখলের সুযোগ নেই।
তিনি বলেন, নাশকতাসহ দেশের মানুষের জানমাল নিয়ে ছিনিমিনি করার অপচেষ্টা করলে- নিশ্চয়ই সরকার জনগণকে সাথে নিয়ে তা  প্রতিহত করবে।
আজ মুন্সীগঞ্জের সিরাজদিখানে একটি মাদরাসা ভবন উদ্বোধন অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 
শিক্ষামন্ত্রী আরো বলেন,‘আগামী নির্বাচনকে সামনে রেখে যারা শান্তি-শৃঙ্খলা, উন্নয়ন অগ্রগতির পথ বন্ধ করতে চায়, তারা ’৭১ এর হত্যাকারী ধর্ষণকারী, লুন্ঠনকারী ও যুদ্ধাপরাধের দোসর। তারা ’৭৫ এর হত্যাকারী, ২১ আগস্টের হত্যাকারী ও অগ্নিসন্ত্রাসী- তারাই আবার উদ্যত হয়েছে। আওয়ামী লীগের জন্ম হয়েছে মানুষের অধিকার আদায়ের মধ্য দিয়ে। আওয়ামী লীগের নেতৃত্বে ভাষার অধিকার, স্বাধীনতা ও গণতন্ত্র পুনঃরুদ্ধার হয়েছে। 
অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক নাহিদ রসুল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান আল মামুন বিপিএম পিপিএম, সিরাজদিখান উপজেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, নির্বাহী কর্মকর্তা শরীফুল আলম তানভীর, সহকারি কমিশনার (ভূমি) তাসমিন আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান মঈনুল হাসান নাহিদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, কেয়াইন ইউপি চেয়ারম্যান আশ্রাফ আলী ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও মাদ্রাসা বোর্ডের ঊর্ধ্বতন ব্যক্তিবর্গ।  

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat