ব্রেকিং নিউজ :
জাটকা উৎপাদন বাড়াতে গবেষণায় বিজ্ঞানীদের সক্রিয় অংশগ্রহণ জরুরি : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বাউল দর্শন বাংলার মানবিক ও প্রগতিশীল সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ : সংস্কৃতি মন্ত্রী গুম আইনের সাথে সমন্বয় করে শক্তিশালী মানবাধিকার কমিশন গড়ার পরিকল্পনা রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় প্রতিষ্ঠার রায়ের বিরুদ্ধে আপিল করা হবে: অ্যাটর্নি জেনারেল পরিবেশ মন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ জবিতে ক্যারিয়ার পরিকল্পনা ও জেন্ডার সচেতনতা বিষয়ক সেমিনার হাসিনা ও কামালকে ফেরত চায় বাংলাদেশ ইউএনজিএ সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় ইতালির সমর্থন চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী তরুণ প্রজন্মকে ভূ-রাজনীতি ও পরিবেশের সংকটের যোগসূত্র বুঝতে হবে: তথ্যমন্ত্রী মধ্যপ্রাচ্যে ইরানি ড্রোন মোকাবিলায় কাজ করবে ইউক্রেনীয় দল : জেলেনস্কি
  • প্রকাশিত : ২০২২-১১-২৩
  • ২৪৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দেশের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে সরকার আজ প্রায় ১.৪০ লাখ মেট্রিক টন ইউরিয়া এবং এমওপি সার সংগ্রহের জন্য পৃথক প্রস্তাব অনুমোদন করেছে।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির (সিসিজিপি) চলতি বছরের ৩৫তম বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।
কর্মকর্তারা জানিয়েছেন, কৃষি মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) প্রায় ৪১৪.১৩ কোটি টাকা ব্যয়ে ৮ম লটের মাধ্যমে কানাডিয়ান কমার্শিয়াল কর্পোরেশনের কাছ থেকে রাষ্ট্রীয় পর্যায়ের চুক্তির আওতায় প্রায় ৫০,০০০ মেট্রিক টন এমওপি সার সংগ্রহ করবে।
এছাড়া, শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) বিভিন্ন উৎস থেকে মোট ৯০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার সংগ্রহ করবে। কাফকো বাংলাদেশ থেকে ৯ম লটের অধীনে প্রায় ১৮৫.১৩ কোটি টাকা ব্যয়ে ৩০,০০০ মেট্রিকটন বাল্ক দানাদার ইউরিয়া সার সংগ্রহ করবে এবং কাতারের মুনতাজাত থেকে প্রায় ১৮৮.৯৩ কোটি টাকা ব্যয়ে ১১তম লটের অধীনে ৩০,০০০ মেট্রিকটন বাল্ক দানাদার ইউরিয়া সার সংগ্রহ করবে।
এছাড়াও, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (আইআরডি) প্রস্তাবে, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কাস্টমস হাউস এবং অফিসগুলোর জন্য প্রায় ৩২৭.০১ কোটি টাকা ব্যয়ে নুটেক কোম্পানি লিমিটেডের কাছ থেকে ছয়টি সম্পূর্ণ কনটেইনার স্ক্যানার সিস্টেম সংগ্রহ করবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat