ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২২-১১-১৬
  • ৩৫০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

প্রযুক্তি নির্ভর জীবন যাত্রায় জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে জেলায় দুই দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে। আজ বুধবার সকাল দশটায় শেরে-বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক শামীম আহমেদ।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, ডিজিটাল বাংলাদেশের টেকসই লক্ষ্যমাত্রা অর্জনে ২০৩০ সালের মধ্যে মডেল এসডিজি রাষ্ট্্র এবং ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সরকার উদ্যোগ গ্রহণ করেছে। প্রযুক্তি দক্ষতা বৃদ্ধি, উদ্ভাবন এবং প্রযুক্তির সাথে মানুষের মেলবন্ধন তৈরিতে কাজ করছে সরকার।
উদ্ভাবন, ডিজিটাল সেবা, হাতের মুঠোয় সেবা এবং শিক্ষা, দক্ষতা, উন্নয়ন ও কর্মসংস্থান-এ চারটি বিষয়ভিত্তিক প্যাভিলিয়নের মাধ্যমে ৫১টি স্টলে মেলা প্রদর্শিত হচ্ছে। সাতটি শিক্ষার্থীদের জন্যে আয়োজন করা হয়েছে প্রযুক্তি বিষয়ক প্রতিযোগিতা। প্রতিযোগিতায় জেলার সাতটি উপজেলা থেকে বিজয়ী ২১টি দলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে।
‘উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ’ স্লেøাগানে শুরু হওয়া মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নুর আহমেদ মাসুম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাটোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম রমজান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat