ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২২-১১-১৩
  • ৩৮৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের নিয়ন্ত্রণ ডেমোক্রেটদের হাতেই থাকছে। 
গত ৮ নভেম্বর অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনের বেসরকারি ফলাফলে জো বাইডেনের ডেমোক্রেট দল নেভাদায় জয় পেয়েছে। ডেমোক্রেটিক সিনেটর ক্যাথরিন কর্টেজ মাস্টো রিপাবলিকান প্রার্থী এডাম ল্যাক্সাটল্টকে হারিয়ে সিনেটর নির্বাচিত হয়েছেন। এ জয়ের মধ্যদিয়েই সিনেটের নিয়ন্ত্রণ পেয়েছে ক্ষমতাসীন ডেমোক্রেট দল।
এ পর্যন্ত পাওয়া ফলাফলে সিনেটে রিপাবলকিানরা পেয়েছে ৪৯ আসন এবং ডেমোক্রেটরা পেয়েছে ৫০ আসন। তবে ১০০ আসনের সিনেটের নিয়ন্ত্রণ পেতে দরকার ৫১টি আসন। আগামী ৬ ডিসেম্বর জর্জিয়ায় দ্বিতীয় দফায় ভোট হওয়ার কথা রয়েছে। সেখানে রিপাবলিকানরা জিতে গিয়ে আসন প্রাপ্তি ৫০-৫০ হলে ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের ভোট নিয়ে সিনেট নিয়ন্ত্রণ করবে ডেমোক্রেটরা।
এদিকে নি¤œকক্ষ প্রতিনিধি পরিষদে এগিয়ে রয়েছে রিপাবলকিানরা। শেষ খবর পাওয়া পর্যন্ত ৪৩৫ আসনের মধ্যে রিপাবলিকানরা পেয়েছে ২১১টি আসন। আর ডেমোক্রেটরা পেয়েছে ২০৩টি। প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতার জন্যে দরকার ২১৮টি আসন।
মধ্যবর্তী নির্বাচনে সাধারণত ক্ষমতাসীন দলের জন্যে প্রত্যাখানের সুর থাকে। কিন্তু এবারের নির্বাচনে ব্যাপকভাবে রিপাবলিকান দলের লাল ঢেউ (রিপাবলিকানদের পক্ষে ব্যাপক সমর্থন) ছড়িয়ে পড়ার ধারনা দেয়া হলেও বাস্তবে তা ঘটেনি। ভোটে জেতা নিয়ে উভয় দলেই হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে।
এদিকে প্রতিনিধি পরিষদেও জেতার আশা ছাড়ছে না বাইডেন শিবির। কারণ রিপাবলিকানরা নিম্নকক্ষে সংখ্যাগরিষ্ঠতা পেলে বাইডেনের কর্মসূচি বাস্তবায়নে বেগ পেতে হবে বলে আশংকা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat