ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০১৮-০৪-১২
  • ৭৬২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
স্পোর্ট ডেস্ক:-ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের(আইপিএল) সপ্তম ম্যাচে আজ মোস্তাফিজের মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে সাকিব আল হাসানের সানরাইজার্স হায়দ্রাবাদ। ম্যাচটি শুরু হবে বাংলদেশ সময় রাত সাড়ে আটটায়। বাংলাদেশি ক্রিকেট ভক্তদের আইপিএল দেখার মূল আকর্ষন হলো সাকিব-মোস্তাফিজ। তাই এই দুই জনের খেলাকে কেন্দ্র করেই যত উত্তেজনা সবার মাঝে। আইপিএলের এবারের আসরে সম্পূর্ণ নতুন দু্ই দলে দুই বাংলাদেশি তারকা। সাকিব আল হাসান আইপিএলে দীর্ঘ সাত বছর ধরে কলকাতার জার্সিতে খেলেছেন। পুরো আইপিএলে ক্যারিয়ারে যাদের সাথে ছিল তাদের ছেড়ে এবার নতুন দলের সাথে শুরু সাকিবের পথচলা শুরু। আর নতুন দলের সাথে বেশ দারুণ শুরু করে এই তারকা। সাকিবকে দলে পেয়ে বেশ আনন্দিত ছিল হায়দ্রাবাদ। দলের ব্যাটিং-বোলিং দুই দিকেই সাকিবে ভরসা ছিল হায়দ্রাবাদের। প্রথম ম্যাচেই সাকিব দলের ভরসার মূল্য দিয়েছেন। দলের জয়ে রেখেছেন অনেক অবদান। প্রথম ম্যাচে ব্যাট করার সুযোগ না পেলেও বল হাতে উজ্জ্বল ছিলেন এই অলরাউন্ডার। ৪ ওভার বোলিং করে মাত্র ২৩ রান দিয়ে তিনি দুইট উইকেট সংগ্রহ করেন। অন্যদিকে কাটার মাস্টার মোস্তাফিজ অভিষেকের পরে টানা দু্ই বছরই খেলেছিলেন হায়দ্রাবাদের হয়ে। এবার তিনি্ও নতুন ঠিকানায়। এই আসরে মুম্বাইয়ের জার্সি খেলছেন এই পেসার। আর মুম্বাইয়ের বোলিংয়ের গুরুত্বপূর্ণ অংশ তিনি। তবে প্রথম ম্যাচে বেশ ভালো ভাবে জ্বলে উঠতে পারেননি তিনি। ওইদিন ৪ ওভারে কেবল একটি উইকেট পান এই তারকা। সেই ম্যাচে শেষ ওভারের নাটকীয়তায় চেন্নাইয়ের কাছে পরাজিত হয় হায়দ্রাবাদ। আজকের ম্যাচে মুম্বাই চাইবে নিজেদের প্রথম জয় তুলে নিতে আর হায়দ্রাবাদও চাইবে নিজেদের এগিয়ে নিতে । তাই বলা যায় আজ বেশ জমজমাট একটি ম্যাচ উপভোগ করতে যাচ্ছে বিশ্ব ক্রিকেট ভক্তরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat