ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২২-১১-০৭
  • ৪৫৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ডিজিটাল ব্যবসায় খাতে টেকসই ইকো-সিস্টেম গড়ে তুলতে ডাক পরিষেবার ডিজিটাল রূপান্তরে যুক্ত হলো নতুন পালক-ডিজিটাল ডেলিভারি অবকাঠামো।
ডাক ভবনে আজ ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের উপস্থিতিতে ডাক অধিদপ্তরের সাথে ই-পোস্টের এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
ডাক অধিদপ্তরের পরিচালক এস এম হারুনুর রশীদ এবং ইপোস্ট সফটওয়্যারের পক্ষ থেকে মোহাম্মাদ আব্দুল ওয়াহেদ তমাল চুক্তিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সই করেন।
চুক্তি অনুায়ী, দেশজুড়ে বিদ্যমান ডাক বিভাগের বিভিন্ন অফিসগুলোকে কেন্দ্র করে ই-কমার্সের সেবা সম্প্রসারণের ডিজিটাল সল্যুশন দেবে ই-পোস্ট সফটওয়্যার লিমিটেড। আর এই প্ল্যাটফর্মে অচিরেই যুক্ত হচ্ছে দেশের সর্ববৃহৎ ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজসহ অন্যান্য প্রতিষ্ঠিত ই-কমার্স সেবাদানকারী প্রতিষ্ঠান।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তি বিকাশের বিভিন্ন দিক উল্লেখ করে মোস্তাফা জব্বার  বলেন, ডাক বিভাগের সঙ্গে ই-পোস্টের সমঝোতা চুক্তি ডিজিটাল কমার্স সম্প্রসারণে একটি ‘মাইলফলক’। পণ্য সরবরাহ অবকাঠামোর ডিজিটাল সল্যুশন ও ট্র্যাকিং সিস্টেম তৈরি করে দেশের বিভিন্ন স্থানের ডাক ঘরের মাধ্যমে ডিজিটাল ব্যবসার পরিসর বিস্তৃতির মাধ্যমে ডিজিটাল ইকো-সিস্টেম তৈরি করবে ই-পোস্ট।
মন্ত্রী বলেন, এই চুক্তির মাধ্যমে দেশের ই-কমার্স খাতের জন্য নতুন দিগন্ত উন্মোচিত হলো। ফলে ডাকঘরগুলোর সেবার ডিজিটাল রূপান্তর ধারাবাহিকতায় প্রান্তিক পর্যায়ের মানুষ কম খরচে ঘরে বসেই ডিজিটাল শপ থেকে কেনা পণ্য হাতে পাবেন। এই সিস্টেমে দেশের ১০ হাজার পোস্ট অফিসকে কেন্দ্র করে বিভিন্ন হাবের মাধ্যমে পণ্য সরবরাহ করা সম্ভব হবে। স্বয়ংক্রিয় ট্র্যাকিং পদ্ধতিতে ক্রেতার পণ্য কোথায় আছে তাও সহজেই শনাক্ত করা সম্ভব হবে। প্রতিটি ডাক ঘরে ই-কমার্সের জন্য একটি আলাদা কর্নার থাকবে যেখান থেকে পণ্য শর্টিং, ট্র্যাকিং এবং দ্রুততম সময়ে ক্রেতার কাছে পণ্য পৌঁছে দেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat