ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০১৮-০৪-১২
  • ১০৪৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক:- রাসায়নিক বোমা ফেলার অভিযোগ তুলে সিরিয়ার সরকার ও সামরিক বাহিনীর ওপর হামলা করার যে হুমকি ‍যুক্তরাষ্ট্র দিয়েছে, সেই হামলার খরচের পুরোটাই আরবদের কাছ থেকে যুক্তরাষ্ট্র আদায় করবে বলে মন্তব্য করেছেন লেবানন সংসদের স্পিকার নাবি বেরি। এছাড়া সম্ভাব্য আগ্রাসনের পরিণতি ভয়াবহ হবে বলেও জানান তিনি। বুধবার সংসদ সদস্যের সঙ্গে বৈঠকের সময় তিনি এ কথা বলেন। সম্প্রতি সিরিয়ার দুমায় রাসায়নিক বোমা ফেলার অভিযোগ তুলে দেশটির বৈধ সরকার ও সামরিক বাহিনীর ওপর হামলার হুমকি দিয়েছে ‍যুক্তরাষ্ট্র। তবে সিরিয়ার সরকার রাসায়নিক হামলার অভিযোগ প্রত্যাখ্যান করেছে। এর প্রতিক্রিয়াই রাশিয়াও বলেছে, সিরিয়াকে লক্ষ্য করে যেসব ক্ষেপণাস্ত্র ছোড়া হবে সেগুলোকে ধ্বংস করা হবে। উৎক্ষেপণস্থলেও আঘাত হানা হবে। যুক্তরাষ্ট্র সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা চালাবে বলে ঘোষণা করার পর বিভিন্ন দেশ ও সংগঠন প্রতিক্রিয়া ব্যক্ত করছে। যুক্তরাষ্ট্রের হামলার হুমকির ব্যাপারে লেবানন সংসদের স্পিকার নাবি বেরি বলেন, সিরিয়ায় হামলা হলে মধ্যপ্রাচ্য পুরোপুরি অস্থিতিশীল হয়ে পড়বে এবং নতুন করে ব্যাপক মাত্রায় রক্তপাত ও ধ্বংসযজ্ঞ হবে। এদিকে ফিলিস্তিনের পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইন ঘোষণা করেছে, সাম্রাজ্যবাদী দেশগুলোর পরিকল্পনা বাস্তবায়নে কয়েকটি আরব দেশ সহযোগিতা করছে। ওইসব দেশের এমন পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়ে সংগঠনটি এ ধরনের তৎপরতা বন্ধ হওয়া উচিত বল জানিয়েছে। সূত্র: পার্স টুডে

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat