ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০১৮-০৪-১২
  • ৮৫৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিনিধি:- বন্ধ হওয়া জুট স্পিনার্স মিল চালু এবং বকেয়া পাওয়া পরিশোধের দাবিতে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে মিলটির শ্রমিক-কর্মচারী এবং কর্মকর্তারা। বৃহস্পতিবার সকালে মহাসড়কের শিরোমণি শিল্পাঞ্চল এলাকায় বিক্ষোভ করছেন তারা। এর ফলে ওই মহাসড়কটি দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ কয়েছেন। দুই পাশে আটকা পড়েছে বহু গাড়ি। সকাল নয়টায় শুরু হওয়া এই অবরোধ কর্মসূচি দুপুর দুইটা পর্যন্ত চলবে বলে অবরোধে অংশ নেয়া শ্রমিকরা জানান। দাবি আদায় কমিটির সদস্য সচিব শাহ মো. মনিরুল ইসলাম জানিয়েছেন, পূর্ব কর্মসূচির ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে অবরোধ কর্মসূচি পালন করছে তারা। জানা গেছে, বকেয়া পরিশোধ ও মিল চালুর দাবিতে সকাল থেকে ওই সড়কে জড়ো হতে থাকেন বন্ধ হওয়া জুট স্পিনার্স মিলের শ্রমিকরা। সকাল নয়টার দিকে সড়কে অবস্থান নেয় তারা। কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদের নেতৃত্বে শ্রমিক-কর্মচারী এবং কর্মকর্তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। দাবি আদায়ের পক্ষে তারা বিভিন্ন ধরনের শ্লোগান দিচ্ছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রমিকরা বিক্ষোভ করছেন। এদিকে সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভের কারণে খুলনা-যশোর মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন এসব গাড়িতে থাকা যাত্রীরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat