ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২২-১০-২৯
  • ৩৪৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 মার্কিন প্রেসিডেন্ট জো বাউডেন আগামী মাসে মিশরে অনুষ্ঠেয় কপ-২৭ জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যোগ দেবেন। সেখানে তিনি জলবায়ু নিয়ে কাজ করার বিশ্বের প্রয়োজনীয়তা তুলে ধরবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন। খবর এএফপি’র।
এবারের কপ-২৭ সম্মেলনে জলবায়ু সংকটের লাগাম টেনে ধরতে বৈশ্বিক প্রচেষ্টা জোরদারে আরো প্রচেষ্টা চালানো হবে। আর এই সংকটের প্রভাবে দাবানল থেকে শুরু করে শক্তিশালী ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ তীব্রতর হচ্ছে।
হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়, বাইডেন বৈশ্বিক জলবায়ু মোকাবেলার যুদ্ধে এগিয়ে আসবেন ও জলবায়ুর প্রভাবের ক্ষেত্রে সবচেয়ে দূর্বলদের স্বাভাবিক অবস্থায় প্রত্যাবর্তনে সহায়তা করবেন। তিনি দৃঢ়সঙ্কল্পের এই দশকে জলবায়ু নিয়ে বিশ্বের সঙ্গে কাজ করার প্রয়োজনীয়তা তুলে ধরবেন।
মিশর লোহিত সাগরের রিসোর্ট শহর শারম-আল-শেখ-এ জলবায়ু পরিবর্তন সম্পর্কিত জাতিসংঘ ফ্রেমওয়ার্ক কনভেনশনের পক্ষগুলোর ২৭তম সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে।
বার্ষিক ইউএস-আসিয়ান শীর্ষ সম্মেলনের জন্য কম্বোডিয়ায় যাওয়ার আগে বাইডেন ১১ নভেম্বর এ সম্মেলনে যোগ দেবেন এবং পরে জি-২০ সম্মেলনে অংশগ্রহণের জন্য তিনি সেখান থেকে ইন্দোনেশিয়ায় যাবেন।
হোয়াইট হাউস জানায়, ‘তিনি জ্বালানি ও খাদ্য নিরাপত্তা এবং ক্রয়ক্ষমতাসহ জলবায়ু পরিবর্তন, প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের ইউক্রেন যুদ্ধের বৈশ্বিক প্রভাবের মতো গুরুত্বপূর্ণ বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করতে জি-২০ অংশীদারদের সাথে কাজ করবেন। তিনি বৈশ্বিক অর্থনীতি পুনরুদ্ধারেও অগ্রাধিকার ভিত্তিতে তাদের সাথে কাজ করবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat