ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২২-১০-২৮
  • ৫৫৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সাবেক স্বামী পারভেজ সানজারীর কাছে দেনমোহর ও খোরপোষ চেয়ে করা মামলা প্রত্যাহার করে নিয়েছেন কণ্ঠশিল্পী মিলা। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) ঢাকার পারিবারিক আদালতে মামলাটি প্রত্যাহার চেয়ে আবেদন করেন মিলা। এরপর ঢাকার দ্বিতীয় সিনিয়র সহকারী জজ ও পারিবারিক আদালতের বিচারক দুরদানা রহমান আবেদনটি মঞ্জুর করেন।
প্রত্যাহারের আবেদনে বলা হয়, মামলায় বাদী ও বিবাদীর আত্মীয়-স্বজন এবং শুভাকাঙ্ক্ষীদের মধ্যস্থতায় আপস-মীমাংসা হয়েছে। বর্তমানে বিবাদীর বিরুদ্ধে এ মামলায় বাদী আর কোনো প্রতিকার চান না বিধায় মামলা প্রত্যাহারের আবেদন মঞ্জুর করা আবশ্যক। অন্যথায় বাদীর অপূরণীয় ক্ষতি হবে।
মামলা সূত্রে জানা যায়, ২০১৭ সালের ১২ মে পারভেজ সানজারীর সঙ্গে বিয়ে হয় মিলার। বিয়েতে কাবিন ধরা হয় ২৫ লাখ টাকা। এছাড়া বিয়ের সময় মিলার বাবা-মা পারভেজ সানজারীকে স্বর্ণের অলংকারসহ ৩০ লাখ টাকার আসবাবপত্র দেন।
বিয়ের পর পারভেজ প্রায়ই যৌতুক দাবি করে আসছিলেন বলে মামলায় অভিযোগ করা হয়। এছাড়া মিলাকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করা হতো বলে দাবি করা হয় মামলায়।
উত্তরা পশ্চিম থানায় করা মামলার অভিযোগে বলা হয়, ২০১৭ সালের ১৬ জুন মিলার কাছ থেকে পাঁচ লাখ টাকা নেন পারভেজ। পরে যৌতুক হিসেবে আরও ১০ লাখ টাকা দাবি করে চাপ সৃষ্টি করেন। টাকা দিতে অপারগতা প্রকাশ করার মিলার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন বাড়িয়ে দেন পারভেজ।
সবশেষ ২০১৮ সালের ৩১ জানুয়ারি মিলাকে তালাক দেন পারভেজ। এরপর মিলা দেনমোহর ও খোরপোষের টাকা চাইলে পারভেজ তা দিতে অস্বীকার করেন। ২০১৯ সালের ৫ আগস্ট দেনমোহর ও খোরপোষ বাবদ ৬৭ লাখ টাকা আদায়ের জন্য ঢাকার পারিবারিক আদালতে মামলা করেন মিলা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat