ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২২-১০-২৪
  • ৫৭২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রুশ চিত্রকর ইয়াচিনা সোফিয়া’র একক চিত্রকর্ম প্রদর্শনী উদ্বোধন করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।তিনি আজ সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে গ্যালারি চিত্রকে সোফিয়ার ‘আমার নীল গল্পগুলো’  শিরোনামে ৬২টি চিত্রকর্ম প্রদর্শনী উদ্বোধনে রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার ভিকেন্তিয়ভিচ ম্যান্তিতস্কি বিশেষ অতিথি হিসেবে যোগ দেন। বরেণ্য চিত্রকর মুক্তিযোদ্ধা আবুল বারাক আলভী অনুষ্ঠানে সভাপতিত্ব ও প্রদর্শনীর কিউরেটর কবি আমিনুর রহমান অনুষ্ঠানটি পরিচালনা করেন।
তথ্যমন্ত্রী তার বক্তৃতায় বাংলাদেশের মুক্তিযুদ্ধে রাশিয়ার ঐতিহাসিক অবদান ও দু’দেশের গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করেন। তিনি বলেন, শিল্প ও সংস্কৃতির আদান-প্রদান জাতিগত সম্পর্ককে গভীরতর করে এবং ইয়াচিন সোফিয়ার চিত্রকর্ম প্রদর্শনী দু’দেশের মৈত্রীর বন্ধনকে আরো দৃঢ় করবে। 
ড. হাছান এসময় রূপপুর পারমাণবিক প্রকল্পে কর্মরত ইয়াচিনা সোফিয়ার বাবা এবং বাংলাদেশ ভ্রমণে আসা তার মা’কে এ অনুষ্ঠানে যোগ দেওয়ায় অভিনন্দন জানান। 
রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার এ প্রদর্শনীর আয়োজক ও তথ্য ও সম্প্রচারমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানান। অনুষ্ঠানে শেষে অতিথিরা প্রদর্শনীটি ঘুরে দেখেন।
কুরস্ক ইউনিভার্সিটির মাস্টার অভ আর্টস ইয়াচিন সোফিয়ার চিত্রকর্মের ৬ দিনব্যাপী এ প্রদর্শনী ২৯ অক্টোবর প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত উন্মুক্ত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat