ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২২-১০-২৩
  • ২৯৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে ডেঙ্গু জ্বরের প্রকোপ ক্রমেই বাড়ছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় ১০৪ জন ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়েছেন।
চট্টগ্রামের সিভিল সার্জন অফিস থেকে আজ পাঠানো প্রতিবেদনে জানানো হয়, এ সময়ে সরকারি হাসপাতালের পরীক্ষাগারে ৬৭ ও বেসরকারি ল্যাবে ৩৭ জন ডেঙ্গুজ¦রে আক্রান্ত শনাক্ত হন। মোট ৮৬ রোগি হাসপাতালে ভর্তি রয়েছেন। আগের দিন আক্রান্ত শনাক্ত হন ৯০ জন। তবে এদিন নগরীর পাথরঘাটা এলাকার ২৬ বছর বয়সী এক মহিলার মৃত্যু ঘটে মা ও শিশু হাসপাতালে।
তাদের তথ্য মতে, চলতি বছরে মোট ২ হাজার ১৭ ডেঙ্গু রোগির মধ্যে সরকারি হাসপাতালের ল্যাবরেটরিতে ১ হাজার ৯৭ জন ও বেসরকারি হাসপাতালে ৯২০ জনের ডেঙ্গু ধরা পড়ে। ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ১৩ হন। এদের ২ জন পুরুষ, ৪ জন শিশু ও ৭ জন মহিলা। চিকিৎসাশেষে সুস্থ হয়েছেন ১ হাজার ৯৩১ জন।
প্রাপ্ত তথ্যে দেখা যায়, চলতি মাসের ২২ দিনে নগরীর ৮৭৭ ও বিভিন্ন উপজেলার ৩২৫ জন মিলিয়ে চট্টগ্রামে ১ হাজার ২০২ জন ডেঙ্গু জ¦রে আক্রান্ত হন, যা গত সেপ্টেম্বর মাসের মোট আক্রান্তের দ্বিগুণেরও বেশি। সেপ্টেম্বর মাসে এ সংখ্যা ছিল ৬০১ জন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat