ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২২-০৯-২৩
  • ৩৫৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জাতিসংঘের ঘোষণা অনুযায়ী বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে  বিশ্বের দ্বিতীয় সেরা প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করা হয়েছে, এটা জাতির জন্য অনেক বড় প্রাপ্তি বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর ঊশৈসিং এমপি।
আজ শুক্রবার সকাল ১১টায় কাপ্তাই উপজেলার রাইখালীতে সরকারী বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধনকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী এ মন্তব্য করেন।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা ও রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
বীর বাহাদুর বলেন,  পার্বত্য অঞ্চলের সমস্যা সমাধানসহ এ  অঞ্চলের  উন্নয়নে প্রধানমন্ত্রী খুবই আন্তরিক বলে সমতলের সাথে তাল মিলিয়ে পার্বত্য চট্টগ্রামও সমভাবে এগিয়ে যাচ্ছে।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে  ১ কোটি ৭৭ লাখ টাকা ব্যয়ে নির্মিত  কাপ্তাই উপজেলার রাইখালীতে মসজিদ, মন্দির ও বিহারসহ বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করেন মন্ত্রী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat